AI কি এবং কিভাবে কাজ করে? AI কি: AI (Artificial Intelligence) হলো এমন একটি প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতো শেখা, চিন্তা করা, সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধান করতে সাহায্য করে। What is AI? Artificial intelligence ( AI) is technology that enables computers and machines to simulate human learning, comprehension, problem solving, decision making, creativity and autonomy. AI কিভাবে কাজ করে? AI সাধারণত ৪টি ধাপে কাজ করে: 1) Data Collection অনেক data সংগ্রহ করা হয় যেমন: text, image, audio, video। উদাহরণ: লাখ লাখ cat photo দিলে AI cat চিনতে শিখে। 2) Training এই data দিয়ে model train করা হয়। এখানে Machine Learning algorithm pattern খুঁজে বের করে। 3) Deep Learning / Neural Network আরও advanced AI system Neural Network ব্যবহার করে, যা মানুষের brain-এর neuron এর মতো layer দিয়ে কাজ করে। এটা image recognition, voice assistant, translation এর জন্য খুব powerful। 4) Output / Prediction শেষে AI নতুন data দেখে prediction দেয়। যেমন: Spam email detect Face unloc...
Posts
💻📡 কম্পিউটার ও টেলিকমিউনিকেশন: আধুনিক বিশ্বের শক্তি
- Get link
- X
- Other Apps
আজকের ডিজিটাল যুগে কম্পিউটার এবং টেলিকমিউনিকেশন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে কম্পিউটার আমাদের তথ্য প্রক্রিয়াকরণ, শেখা, কাজ, ডিজাইন, গবেষণা—সবকিছুকে দ্রুত ও সহজ করেছে। অন্যদিকে টেলিকমিউনিকেশন আমাদেরকে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সাথে সেকেন্ডের মধ্যেই যুক্ত করছে। 🔹 কম্পিউটার কী কাজে লাগে? ডাটা বিশ্লেষণ প্রোগ্রামিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট গ্রাফিক্স ও ভিডিও এডিটিং অনলাইন লার্নিং অফিস কাজ ও অটোমেশন 🔹 টেলিকমিউনিকেশনের ভূমিকা ইন্টারনেট যোগাযোগ মোবাইল নেটওয়ার্ক (3G/4G/5G) অনলাইন ব্যবসা ভিডিও কল ও সোশ্যাল মিডিয়া স্মার্ট ডিভাইস সংযোগ 🌐 ভবিষ্যতে এর গুরুত্ব আরও বাড়বে AI, IoT, ক্লাউড, 5G—সবকিছুর মূল ভিত্তি হলো কম্পিউটার + টেলিকমিউনিকেশন । যে যত বেশি ডিজিটাল দক্ষ হবে, তার সুযোগ তত বেশি।
আজকের আলোচনার বিষয় পাঞ্চ কার্ড এবং কম্পিউটার এর জনক ।
- Get link
- X
- Other Apps
পাঞ্চ কার্ড(Punched Card) ১৮০১ সালে বস্ত্র শিল্পে নকশা নিয়ন্ত্রনের জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার শুরু হয়। পাঞ্চ কার্ড ফ্রাঞ্চের জোসেফ মেরি জেকার্ড পাঞ্চ কার্ড ব্যবহার শুরু করেন। কম্পিউটার এর জনক( Father of Computer :Sir Charles Babbage) ক্যাম্ব্রিজ বিশ্ব বিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ ১৮২২ সালে 'ডিফারেন্স ইঞ্জিন' আবিস্কার করেন।১৮৩৩ সালে তিনি 'এনালাইটিকাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহন করেন এবং নক্সা করেন।তিনি এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা চালিয়ে যান । ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
আজকের বিষয় ঃ-নেপিয়ারের অস্থি (Napier's bones), স্লাইড রুল (slide rule), প্যাস্কালেন (Pascalene) কি?
- Get link
- X
- Other Apps
নেপিয়ারের অস্থি (Napier's bones) স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ( Napier's bones) ১৬১৪ সালে লগারিদম এর উদ্ভাবন করেন । এই আবিষ্কার গুন ,ভাগ, বর্গ , বর্গমূল ,ঘনমূল, নিরুপনের কাজ অনেক সহজ করে দেয় । লগারিদম ভিত্তিক হিসাবকাযের জন্য নেপিয়ার যে সংখ্যা চিহ্নিত দণ্ডগুলো ব্যবহার করেছিলেন সেই গুলো নেপিয়ার এর অস্থি বা দণ্ড ( Napier's bones) নামে পরিচিত।। Napier's bones স্লাইড রুল (slide rule) নেপিয়ার এর লগারিদমের সারণি ব্যবহার করে উইলিয়াম অটরেড (William Oughtred) ১৬৩০ সালে প্রথম বৃত্তাকার স্লাইড রুল( slide rule ) আবিস্কার করেন । Slide Rule প্যাস্কালেন (Pascalene) ১৬৪২ সালে ফরাসি ব্লেইজ প্যাস্কেল ( Pascalene ) একটি গণনা যন্ত্র তৈরি করেন | Pascalene তিনি এ যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করে নতুন যুগের সূচনা করেন ।
আজকের বিষয়----- অ্যাবাকাস (Abacus)
- Get link
- X
- Other Apps
Abacus গ্রিক শব্দ 'abax' থেকে উদ্ভূত হয় , যার অর্থ ' হিসাবী বোর্ড ' , গণক টেবিল , গণনাকারী যন্ত্র । গণনার জন্য যন্ত্র বা যান্ত্রিক পদ্দতি ব্যাবহারে ইতিহাস ধরা হয় অ্যাবাকাস(Abacus)যন্ত্র থেকে। Abacus কখন কোন দেশ থেকে প্রথম চালু হয় তা সঠিক ভাবে বলা যায় না ।তবে খ্রিস্ট পূর্ব ৩০০০ অব্দে বাবিলনে এটি আবিষ্কৃত হয় বলে ধারনা করা হয়। Abacus এ প্রথম গণনা যন্ত্র । Abacus দিয়ে সাধারনত যোগ , বিয়োগ , গুন ও ভাগ , ভগ্নাংশ এবং বর্গক্ষেত্র শিকড় নিরূপণ করতে ব্যবহৃত হয়। জাপানে অ্যাবাকাসকে soroban বলা হয় , রাশিয়ায় বলাহয় schoty । ৫০০ খ্রিস্টব্দের দিকে ভারত বর্ষে দশভিত্তিক হিসাব প্রণালীতে আঙ্কগুলর স্থানিক মান দেওয়া হয় .........। আজ এখান থেকে পরবত্তি আলোচনা .....( নেপিয়ার অস্থি , slide rule,Pascalene,) ।